Friday, June 26, 2026

ওষুধের দাম বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ মমতা, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্ত। ১ এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। এর প্রতিবাদে বুধবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবিলম্বে দাম বৃদ্ধি প্রত্যাহারে দাবি জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় এই জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের কর্মসূচিও ঘোষণা করেন দলনেত্রী।

এদিন ওষুধের দাম (Medicine Price) বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি মর্মাহত। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, সব মিলিয়ে ৭৪৮টি ওষুধ বাড়ানো হয়েছে। এমনকী ক্যান্সারের ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।” ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ঘোষণা অনুযায়ী, ডায়াবেটিস, হার্ট থেকে শুরু করে ব্লাড থিনার, ব্লাড প্রেশার- এই সব জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। এই সঙ্গে গ্যাস, হাঁপানি, জ্বর, এইডস-এর মতো ওষুধের দামও বাড়ানো হয়েছে। পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও।

কেন স্বাস্থ্যবিমায় জিএসটি? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট এক শ্রেণির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ গরিব মানুষ এত দাম দিয়ে ওষুধ কিনতে পারবে না। তাঁর কথায়, “আমি শকড। মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
আরও খবর:গায়ের জোরে জেপিসি-তে পাস, লোকসভায় পেশ সেই ওয়াকফ সংশোধনী

ওষুধের দাম (Medicine Price) বৃদ্ধির প্রতিবাদে পথে নামারও ডাক দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। আগামী শুক্র এবং শনিবার অর্থাৎ ৪ ও ৫ এপ্রিল রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।”

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...