Friday, June 26, 2026

প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়ের রাতে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

Date:

Share post:

মাঠে ফিরেই গোল করেছেন ২৩ বছর বয়সী তরুণ উইঙ্গার সাকা।আর তার দল আর্সেনালও পেয়েছে দারুণ জয়।মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে আর্সেনাল। সাকা ছাড়া অন্য গোলটি করেছেন বদলি স্ট্রাইকার মিকেল মেরিনো।জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন।যদিও

হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে খারাপ ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ম্যানইউ। আবারও হারের মুখ দেখতে হয়েছে তাদের। মঙ্গলবার নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে তারা।ব্রুনো ফার্নান্ডেজদের ১-০ গোলে হারিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগোল নটিংহ্যাম ফরেস্ট।

ঘরের মাঠে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। খেলার ৩৭ মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বকায়ো সাকা। চোট সারিয়ে মাঠে ফিরেই গোল পেলেন তিনি। খেলার সংযুক্ত সময়ে ফুলহ্যামের হয়ে ব্যবধান কমান রডরিগো মুনোজ। এদিনের জয়র পর, ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান দখলে রেখে দিল আর্সেনাল। অন্য দিকে, উলভারহ্যাম্পটন ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। খেলার ২১ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন জর্জেন লারসেন।

এদিকে, দুঃসময় যেন কাটতেই চাইছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। অ্যাওয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। পাঁচ মিনিটের মাথায় নটিংহ্যাম ফরেস্টের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। যিনি আবার ম্যান ইউয়ের প্রাক্তনী। নিজেদের অর্ধ থেকে একাই বল নিয়ে দৌড়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন এলাঙ্গা। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। এদিনের জয়ের পর, ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ছ’নম্বরে উঠে এল নটিংহ্যাম ফরেস্ট। ৩০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যান ইউ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...