Friday, June 26, 2026

পাথরপ্রতিমা বিস্ফোরণ: দীর্ঘ জেরার পরে গ্রেফতার কারখানা মালিক চন্দ্রকান্ত, এখনও বেপাত্তা ভাই

Date:

Share post:

দীর্ঘ জেরার পরে গ্রেফতার পাথরপ্রতিমা বিস্ফোরণ কাণ্ডে কারখানা মালিক চন্দ্রকান্ত বণিক (Chandrakanta Banik)। মঙ্গলবার সকালে তাঁকে আটক করে পুলিশ (Police)। দিনভর জেরার পর গভীর রাতে গ্রেফতার করা হয় চন্দ্রকান্তকে। এখনও পলাতক ধৃতের ভাই তুষার বণিক।

সোমবার রাতে বাসন্তীপুজোর জন্য একটি ঘরে বাজি (Firecracker) তৈরি করা হচ্ছিল বলে খবর। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। অভিযোগ, ঢোলাহাট থানা এলাকার চন্দ্রকান্ত বণিকের (Chandrakanta Banik) বাড়িতে বাজি তৈরির সময় আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। পুরো দুর্ঘটনার জেরে সারাবাড়িতে আগুন ধরে যায়। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়। বুধবার ভোররাতে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরেই গা ঢাকা দেন কারখানার দুই মালিক চন্দ্রকান্ত ও তুষার। মঙ্গলবার সকালে চন্দ্রকান্তকে আটক করে পুলিশ। তবে এখনও বেপাত্তা তুষার। স্থানীয়দের অভিযোগ, পুলিশের জ্ঞাতেই এই কারখানা চলত। এমনকী, পঞ্চায়েতের দেওয়া বাজি মজুত এবং তৈরি করার ট্রেড লাইসেন্সে ছিল বণিক পরিবারের।

চন্দ্রকান্ত ও তুষারের বিরুদ্ধে বিপজ্জনক বস্তু ঘরে মজুত, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ ফায়ার সার্ভিস অ্যা ক্টে মামলা রুজু হয়েছে।
আরও খবরবিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ শিলিগুড়ির স্কুল ছাত্রী, উত্তরকন্যার জঙ্গলে দেহের খোঁজ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...