Wednesday, March 25, 2026

১২ নম্বরে ব্যাট করে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের সুফিয়ান মুকিম

Date:

Share post:

১২ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৩ রান!হ্যামিল্টনে নতুন বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।নিশ্চয়ই ভাবছেন কী রেকর্ড? আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান করার রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করার ঘটনা কটি? নয় নয় করে সংখ্যাটা ১০ বার। তবে সব কটি ঘটনাই সাম্প্রতিক অতীতের। ক্রিকেটে কারও ১২ নম্বরে ব্যাটিং করতে নামার ঘটনাই তো একসময় কল্পনা করা যায়নি। ছয় বছর আগে, মানে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কারোকে ১২ নম্বরে ব্যাটিং করতে দেখা যায়।

এর আগে অবশ্য ১২ নম্বরে ব্যাট করার কোনও সুযোগই ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে। ওই বছরের অগাস্টে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করে আইসিসি। এ নিয়মে কোনও খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো।

নতুন এই নিয়ম চালুর ৩৩ দিন পরই প্রথম কনকাশন বদলি খেলোয়াড়কে দেখে আন্তর্জাতিক ক্রিকেট। কিংস্টন টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের বিপক্ষে রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বল ওয়েস্ট ইন্ডিজের ৩ নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর হেলমেটে আঘাত করে। এরপর দিনের শেষ আরও দুই বল খেলেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ব্রাভো। তবে পরের দিন চতুর্থ ওভারের প্রথম বলটি খেলার পর অস্বস্তি বোধ করায় উঠে যান।

ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। আর এ কারণেই ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলকে শূন্য রানে অপরাজিত রেখেই ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান জ্যাসন হোল্ডার।গ্যাব্রিয়েলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে নামা পরের পাঁচ ব্যাটসম্যানও কোনও রান করতে পারেননি। তাদের দুজন অপরাজিত থাকলেও আউট হয়ে গিয়েছিলেন তিনজন।১২ নম্বরে নেমে রান পাওয়া প্রথম খেলোয়াড়ের নাম ফজলহক ফারুকি। ২০২৩ সালের মার্চে শারজায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১২ নম্বরে নেমে ১ রানে অপরাজিত থাকেন আফগান পেসার।

তিন মাস পর মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে আফগানিস্তানের জহির খান এক বাউন্ডারিতে ৪ রান করে অপরাজিত থাকেন। এত দিন এটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আজ একটি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে সেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।

রান তাড়ায় উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে। তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানি পেসারকে। কনকাশন বদলি হিসেবে নেমে ফিফটি পেয়ে যান নাসিম শাহ। আর তাকে ব্যাটিংক্রমে ওপরে জায়গা দিয়ে ১২ নম্বরে নেমে যাওয়া সুফিয়ান মুকিম পেয়ে গেলেন বিশ্ব রেকর্ডই।এটা ছিল বাঁহাতি  স্পিনার সুফিয়ান মুকিমের দ্বিতীয় ওয়ানডে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার।

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...