Wednesday, June 24, 2026

ঢোলাহাটের বাজি কারখানার লাইসেন্স ২ বছর আগেই বাতিল! জেলাশাসকের রিপোর্টে মিলেছে তথ্য

Date:

Share post:

পাথরপ্রতিমার ঢোলাহাটের বাজি কারখানার (Firecracker Factory) লাইসেন্স দুবছর আগেই বাতিল হয়ে যায়। নবান্নে জমা পড়া ঢোলাহাটের বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্টে এই তথ্য মিলেছে। ঢোলাহাট থানার আইসি-র (Dholahat IC) করা মামলায় এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতে বাসন্তীপুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল বলে খবর। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। অভিযোগ, ঢোলাহাট থানা এলাকার চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাজি তৈরির সময় আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। পুরো দুর্ঘটনার জেরে সারাবাড়িতে আগুন ধরে যায়। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়। বুধবার ভোররাতে আরও একজনের মৃত্যু হয়। সচেতনতার অভাবকেই প্রাথমিকভাবে দায়ী করে পুলিশ। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar, ADG South Bengal) মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে বলেন, “এটা একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। যার মাসুল দিতে হয়েছে বাড়িরই আট সদস্যকে। আমি বা আপনি যদি বাড়িতে পেট্রল রাখি, তার পর সেখানে গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবর প্রতিদিন পুলিশের কাছে থাকা সম্ভব নয়। এটা তো সচেতনতার অভাব, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।“

সূত্রে খবর, বামফ্রন্ট সরকারের জমানা থেকেই এই বাজি ব্যবসা করছিল বণিক পরিবার। বিস্ফোরণের ঘটনার পরেই জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় নবান্ন। সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে, অবৈধভাবেই চলছিল ঢোলাহাটে বণিক পরিবারের বাজি কারখানা (Firecracker Factory)। ২০২২ সালে গ্রেফতার হন কারখানার অন্যতম মালিক চন্দ্রকান্ত বণিক। তার পরেই ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাজি কারখানার লাইসেন্স বাতিল করে প্রশাসন। কিছু দিন থেমে থাকলেও, পরে ফের ব্যবস্থা শুরু করে তারা। চন্দ্রকান্ত বণিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তুষার বণিক এখনও অধরা।
আরও খবর: বৃষ্টির পূর্বাভাসেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, দাবদাহের ‘কামব্যাক’ নিয়ে আশঙ্কা হাওয়া অফিসের

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...