Saturday, June 27, 2026

বৃষ্টির পূর্বাভাসেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, দাবদাহের ‘কামব্যাক’ নিয়ে আশঙ্কা হাওয়া অফিসের

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে। এর জেরে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও তাতে স্বস্তি মিলবে না দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতাসহ শহরতলীতে। আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টির হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। কিন্তু তাতেও গরম কমবে না বলেই, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

লক্ষ্মীবারের সকাল থেকে রোদের তেজ না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। সকালের দিকে হালকা হাওয়া থাকলেও যত সময় গড়াবে ততই হাওয়ার গতিবেগ বাড়বে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া চলবে বিকেলের পর থেকে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে। কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব সরে গেলে তাপপ্রবাহ (Heatwave ) বাড়বে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...