Saturday, April 4, 2026

দীর্ঘ বিতর্কের পর বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

Date:

Share post:

দীর্ঘ বিতর্কের পরে বিরোধীদের আপত্তি সত্ত্বেও বুধবার গভীর রাতে লোকসভায় (Loksabha) পাশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)।
• পক্ষে ভোট পড়ে ২৮৮টি
• বিপক্ষে ভোট পড়ে ২৩২টি
বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ হবে।

বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল’ পেশ করেন। কিরেন রিজিজুর প্রতিটি বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেন বিলটি কীভাবে অসাংবিধানিক। সেই সঙ্গে বিল এনে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কীভাবে আঘাত করছে বিজেপি, স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, জেপিসিতে ভিন্নমত প্রকাশ করে বিরোধী সাংসদদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হয়েছে বিলে।

সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অভিযোগ, মেরুকরণের উদ্দেশ্যেই সংশোধিত ওয়াকফ বিল এনেছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন সংসদে আলোচনায় বিলের (Waqf Amendment Bill) কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিল অসাংবিধানিক বলে দাবি করেন তিনিও।

বুধবার নবান্নে ওয়াকফ বিল নিয়ে প্রসঙ্গে খুব প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। পার্লামেন্টে আজ ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার সংসদের সদস্যরা। কর্ম যার, ধর্ম তার। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি”।

প্রায় রাত দেড়টা পর্যন্ত বিতর্ক চলে। শেষ পর্যন্ত সংখ্যার জোরে বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যসভায় বৃহস্পতিবার বিলটি পেশ করা হবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...