Saturday, April 4, 2026

বিরাটের চোট, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন?

Date:

Share post:

বিরাট কোহলির চোট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সমর্থকরা। গুজরাট টাইটান্স ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। তার এই চোট পাওয়ার পর চাপে পড়ে যান সমর্থকরা। কারণ, বিরাট চোট পেলে শুধু আরসিবি নয়, টিম ইন্ডিয়াও সমস্যায় পড়বে।কিন্তু, কেমন আছেন বিরাট? জানালেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কীভাবে চোট পেলেন বিরাট? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে চার আটকাতে গিয়ে বিরাট আঙুলে চোট পান।সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয়। পরে যদিও তিনি অনুশীলন শুরু করেন এবং ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন। কোচ অবশ্য জানান,‘বিরাটের চোট ঠিক আছে।’

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাট মনে রাখার মতো ব্যাটিং করতে পারেননি। ৬ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। চলতি আইপিএলে এই প্রথমবার বিরাট ৪০ রান পার করতে পারলেন না। তিনি আরশাদকে পুল শট মারতে যান, কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন। পরে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলির চোট নিয়ে আপডেট দেন। তিনি স্পষ্ট করে দেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটের মাঠে নামতে বিশেষ অসুবিধা হবে না। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লাওয়ার বলেন, ‘বিরাটকে দেখে খারাপ মনে হয়নি। ও ঠিক আছে।’

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ২টি জয় তুলে নিয়েছে।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...