Saturday, April 4, 2026

ওয়াকফ সংশোধনী বিল: পাস হতেই সুপ্রিম কোর্টে জোড়া মামলা

Date:

Share post:

বিরোধীদের স্পষ্ট প্রতিবাদ সত্ত্বেও খুব কম সংখ্যক সংখ্যাগরিষ্ঠতায় সংসদে পাস ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill)। কার্যত গায়ের জোরে বিল পাস করলেও বিরোধীরা যে কোনভাবেই মৌলিক অধিকারে হস্তক্ষেপকারী এই বিলকে আইনে পরিণত হওয়া থেকে বাধা দেবেন, তা স্পষ্ট হয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court) বিলের বিরোধিতা করে দুটি মামলা দায়েরে। সেই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও (M K Stalin) সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিলেন।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এআইএমআইএম (AIMIM) সংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ওয়াইসির দাবি, এই বিল সংবিধানের ২৬ নম্বর ধারাকে লংঘন করছে। ফলে হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মাচরণের স্বাধীনতায়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা মামলায় তিনি দাবি করেন, বিলে (Bill) ওয়াকফের (WAQF) বিভিন্ন রক্ষাকবচে আঘাত হানা হয়েছে, যা হিন্দু, জৈন এবং শিখ ধর্মের দানের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য।

সুপ্রিম কোর্টে আরও একটি মামলা দায়ের করেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ (Mohammed Jawed)। কংগ্রেস সাংসদের দাবি, এই বিল মুসলিমদের মৌলিক অধিকারের (fundamental rights) সম্পূর্ণ বিরোধী। তিনি উল্লেখ করেন, হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের নিজেদের ধর্ম নিয়ন্ত্রণের স্বাধীনতা রয়েছে। ওয়াকফ সংশোধনী বিলে সংবিধানের ১৪ নম্বর ধারাকে লংঘন করে মুসলিমদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

এর আগে বুধবার মধ্যরাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) পাস হওয়ার পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) বিধানসভায় দাবি করেছিলেন তাঁরা রাজনৈতিকভাবে এই বিলের প্রতিবাদ করার পাশাপাশি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাবি এই আইন এনে ওয়াকফের সম্পত্তির উপর আরো বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। লোকসভায় (Loksabha) ২৮৮-২৩২ ভোটের ব্যবধানে বিল পাস করানোকে কটাক্ষ করে তিনি দাবি করেছিলেন, ভোটাভুটিতেই স্পষ্ট বিলের বিরোধিতায় ভোটকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছে বিজেপি সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...