Tuesday, June 23, 2026

চিত্তরঞ্জন রেল কলোনি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

ঘরের ভেতর লন্ডভন্ড অবস্থা, মেঝে ভেসে যাচ্ছে রক্তের স্রোতে। বৃহস্পতিবার রাতে চিত্তরঞ্জন রেল কলোনির (Chittaranjan Rail Colony) একটি ঘর থেকে উদ্ধার হল রেলকর্মী প্রদীপ চৌধুরীর (Pradip Chowdhury) স্ত্রী সঞ্চিতার (৫৬) নিথর দেহ। লুটপাটে বাধা পেয়ে খুন নাকি অন্য কোনও কিছু, মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার পুলিশ (Kulti Police) মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানার কর্মী প্রদীপ চৌধুরী কলোনির ২৮ নম্বর স্ট্রিটে স্ত্রী সঞ্চিতাকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফিরে ঘরে রক্তারক্তি কাণ্ড দেখে রীতিমতো আঁতকে ওঠেন রেলকর্মী। খবর পাওয়ামাত্রই এসিপি কুলটি, আরপিএফ-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে বধূকে খুন করা হয়েছে। পাশাপাশি ঘরে লুটপাটের চিহ্ন স্পষ্ট। তাহলে কি ডাকাতির উদ্দেশ্যে আসা দুষ্কৃতীরা বাধা পেয়েই সঞ্চিতাকে নৃশংসভাবে খুন করেছেন? পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটায় কলোনির নিরাপত্তা নিয়ে চিন্তায় স্থানীয়রা। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...