Sunday, June 21, 2026

এপ্রিলেই রুবি- বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু!

Date:

Share post:

চলতি মাসেই শহরবাসীকে সুখবর দিতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা যাচ্ছে এপ্রিলেই রুবি থেকে বেলেঘাটা (Rubi- Beleghata Route)পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী সপ্তাহেই শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুট পরিদর্শন করতে পারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত এই যাত্রাপথেও পরিষেবা চালুর চিন্তাভাবনা চলছে।

বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে আপাতত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো ছুটতে শুরু করার অর্থ কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডরের মোট ৯.৯ কিমি অংশে চলবে যাত্রী পরিষেবা। হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মেট্রো স্টেশন থেকে পরপর স্টেশনগুলি হল ভিআইপি বাজার বা টেগোর পার্ক, পঞ্চান্নগ্রাম বা ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) এবং শেষে বেলেঘাটা। যদিও ঠিক কবে থেকে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট নয়।

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...