Friday, April 3, 2026

দ্বিতীয়বার পরীক্ষা দেব না, মুখ্যমন্ত্রীকে জানালেন চাকরিহারারা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। আদালতের রায়ের পর রাজ্য জুড়ে চাকরিহারাদের হাহাকার। তাঁদের বিকল্প দিশা দেখাতে আজ, সোমবার  নেতাজি ইন্ডোরে(netaji indoor) চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে চাকরিহারারা সাফ জানালেন, দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। পরবর্তী পদক্ষেপের কথাও জানিয়ে দিলেন ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব।স্পষ্ট জানালেন, সুপ্রিম কোর্টে যাবেন তারা। তাদের দাবি, এই গোটা প্রক্রিয়া চলাকালীন যোগ্য চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।মুখ্যমন্ত্রীর( chief minister) উপস্থিতিতে নিজেদের অভাব-অভিযোগ জানালেন ‘যোগ্য’ চাকরিহারারা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তারা কী চাইছেন। ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব এদিন বলেন, আমরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। তাও দুর্ভাগ্যজনকভাবে আমাদের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা ন্যায়বিচার পাইনি।৭ বছর আগে পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। যিনি সুপ্রিম কোর্টের অর্ডার কপি দিয়েছেন, তিনিও এতবছর পর পরীক্ষা দিলে হয়তো পাশ করতে পারবেন না। তাই দ্বিতীয়বার আমরা পরীক্ষা দিতে চাই না। আমাদের একইভাবে একই পদে চাকরিতে বহাল রাখতে হবে।

তিনি আরও বলেন, একবার আমরা কোর্টে গিয়েছি। আমরা জানি আইনি জটিলতা অনেক। কিন্তু এখনও দুটো স্তর বাকি। আমরা রিভিউ করতে পারি, আর সেটাই করব।তাদের দাবি, রিভিউ প্রক্রিয়া চলাকালীন চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।এখন দেখার শেষ পর্যন্ত এই পরিস্থিতির পরিসমাপ্তি কোথায় হয়।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...