Friday, June 19, 2026

অবশেষে চাপের মুখে রাজ্যের তিনটি বিলে অনুমোদন রাজ্যপালের

Date:

Share post:

অবশেষে চাপের মুখে রাজ্যের তিনটি বিলে অনুমতি দিল রাজভবন। রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বিলগুলি ২০২২ ও ২০২৩ সালে বিধানসভায় গৃহীত হয়েছিল।

অনুমোদনপ্রাপ্ত বিলগুলি হল—

  1. পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি পরিকল্পনা ও উন্নয়ন সংশোধনী বিল,

  2. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইবুনাল সংশোধনী বিল, এবং

  3. পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল সংশোধনী বিল

ফলে এগুলি শীঘ্রই আইনে পরিণত হবে। পাশাপাশি বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধন) বিল, ২০২৫’ উত্থাপনের সুপারিশও করেছেন রাজ্যপাল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এই পদক্ষেপগুলিকে রাজ্য সরকারের প্রশাসনিক কাজের গতি বাড়ানোর দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন- নারিন, বরুণের হাত ধরেই জয়ের রাস্তায় নাইট রাইডার্স

_

_

_

_

_

_

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...