Thursday, June 25, 2026

মত্ত অবস্থায় বিবাদের জেরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ ১!

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে চলল গুলি, নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! শুটআউটের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে (Barasat District Hospital) ভর্তি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর অশোকনগরের (Ashoke Nagar) দীঘরা উত্তরপাড়া এলাকায় এক যুবক মত্ত অবস্থায় মহিলাদের কটুক্তি করেন। এরপর স্থানীয়রা পাল্টা তাঁর উপর চড়াও হয়। বচসা হাতাহাতির জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর মত্ত যুবক এলাকা ছাড়েন। কিন্তু গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে করে নিয়ে এসে এলাকার একাধিক বাড়িতে বোমাবাজি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর এলাকার যুবককে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরেও তান্ডব থামেনি। এই ঘটনা চলাকালীন স্থানীয় বুথ সভাপতির বাড়ি থেকে ৬ রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...