Saturday, April 4, 2026

ঠাকুরপুকুর কাণ্ডের জের, বন্ধ ‘ভিডিয়ো বৌমা’র শুটিং! ভিক্টোকে নিয়ে চুপ টেলিপাড়া

Date:

Share post:

মহানগরের ব্যস্ত জনবহুল রাস্তায় মত্ত পরিচালকের গাড়ি বেপরোয়াভাবে ধাক্কা দিয়েছে ছ’জনকে, মৃত্যু হয়েছে একজনের। রবিবারের এই ঘটনার জেরে সোমবার থমথমে টেলিপাড়া। এদিন বন্ধ রইলো সান বাংলা সিরিয়াল ‘ভিডিয়ো বৌমা’র (Video Bouma) শুটিং! গ্রেফতার হয়েছেন ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস (Siddhant Das) ওরফে ভিক্টো। কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ঘাতক গাড়ির ভেতরে এতটাই মত্ত অবস্থায় ছিলেন যে তাঁকে সামলানো যাচ্ছিল না। রবিবারের সেই ভিডিও ভাইরাল সত্যটা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হওয়ার পর সোমবার আলোচনায় বসে চ্যানেল কর্তৃপক্ষ (Sun Bangla)। গ্রেফতার করা হয়েছে পরিচালককে। তাঁকে নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ ইন্ডাস্ট্রি।

রবিবার সকালে খাস কলকাতার ভরা বাজারে যেভাবে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন তা নিন্দনীয় বলছেন অভিনেতাদের একাংশ। টলিপাড়ার অভিনেতা-শিল্পীদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকে সেই গাড়ির যেসব ছবি ভিডিয়ো ছড়িয়ে করেছে সমাজ মাধ্যমে তার মধ্যে বেসরকারি চ্যানেলের শ্রিয়া বসুর বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কার্যকরী প্রযোজক মত্ত অবস্থায় বার বার পড়ে যাচ্ছেন, আলুথালু তাঁর পোশাক। পুলিশের গাড়িতে ওঠার মতো শক্তিও তাঁর অবশিষ্ট নেই। মহিলারা শ্রিয়ার চুলের মুঠি ধরে মারছেন, ধাক্কা দিচ্ছেন। গোটা ঘটনায় পরিচালক প্রযোজকের দায়িত্বজ্ঞানহীনতাকে এক হাত নিয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর কথায়, ‘ যাঁরা সে রাতের পার্টিতে ছিলেন তাঁরা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, কেউ বাচ্চা নন। তার পরও কি সামান্য দায়িত্ববোধ আশা করা যায় না!’ পাশাপাশি অভিনেত্রী এটাও বলেছেন, চেহারার গড়ন, প্রতিষ্ঠিত চাকরি ও ছোট পোশাকের জন্যই শ্রিয়া সমাজ মাধ্যমের ‘কনটেন্ট’ হয়ে উঠেছেন। প্রশ্ন উঠেছে সমাজমাধ্যম আর কলকাতার সমাজ-মানসিক স্থিতি নিয়েও। গোটা ঘটনায় কালিমালিপ্ত বাংলা বিনোদন জগত। ‘ভিডিয়ো বৌমা’র ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন কলাকুশলীদের একাংশ। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে কোনও কথা বলেননি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...