Friday, April 3, 2026

মেয়েদের বাঁচাতে গিয়ে গণ ধর্ষণের শিকার প্রতিবাদী মা, ধৃত ২

Date:

Share post:

মেয়েদের বাঁচাতে গিয়ে গণধর্ষণের শিকার প্রতিবাদী মা, ধৃত ২। কিশোরী মেয়েদের নিয়ে রীতিমতো লড়াই করে জীবন যুদ্ধে বেঁচে আছেন মা। কিন্তু সেদিকে কুনজর পড়েছিল বিকৃতকাম পুরুষদের। কিন্তু এমন ঘটবে কেউ ভাবেন নি। বন্দুক হাতে মায়ের কাছে গিয়ে তারা দাবি করে, ঘরের মেয়ে দুটোকে তাদের হাতে তুলে দিতে হবে। বিধবা মা কোনওভাবেই সেই দাবি মেনে নেননি। হাত পা ধরে অনুরোধে জানিয়েছিলেন, ওদের ছেড়ে দিতে। কিন্তু কোনও অনুরোধেই মনে গলেনি দুষ্কৃতীদের। প্রতিবাদী মাকেই আমবাগানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।

ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য খড়দহের পাতুলিয়া এলাকায়। পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। তা জেনে ফের বন্দুক হাতে দুষ্কৃতীরা অভিযোগ তোলার জন্য চাপ দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে রহড়া থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
ঘটনার পর বিধবা মহিলা জানান, এলাকার চার যুবক হামেশাই চুরি-ছিনতাই, অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। তারা তার বাড়িতে এসে দাবি করে , বাড়ির দুই মেয়েকে তাদের হাতে তুলে দিতে হবে, সন্তুষ্ট করতে হবে। তাতে রাজি হননি মহিলা। প্রতিবাদ করেন। তাতেই ‘শাস্তি’ জোটে তারই কপালে।

Ok pl see in lo ni ki

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...