Saturday, March 14, 2026

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, সুপার নিউমেরারি মামলায় সিবিআই তদন্ত খারিজ

Date:

Share post:

অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ জানিয়েছে, ক্যাবিনেটের কোনও সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী।

সুপার নিউমেরারি মামলায় প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কি না, সেটা ঠিক করবে কোনও একটি কেন্দ্রীয় এজেন্সি? এটাই কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। তাই এই মামলার কোন যৌক্তিকতা নেই। কার্যত তিনি এদিন কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেন। কারণ ওই রায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এর ফলে সুপারনিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য।

২০২২ সালের মে মাসে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬ হাজার সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন‍্যপদ তৈরি করেছিল। সেই অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন তোলা হয় অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। ফলে এই মামলায় সিবিআই বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে না।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...