Saturday, April 4, 2026

অতিরিক্ত শূন্যপদ তৈরি করে আইন ভাঙা হয়েছিল ? মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে বসছে গুরুত্বপূর্ণ শুনানি। আলোচ্য বিষয়, ছ’হাজার ‘সুপারনিউমেরারি’ বা অতিরিক্ত শূন্যপদের বৈধতা।

এসএসসি মামলার সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলাকালীন প্রায় ছ’হাজার অযোগ্য চাকরিপ্রাপ্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সেই সময় শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয় সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করার।

এই পদ তৈরির প্রক্রিয়া ও তার আইনগত বৈধতা নিয়েই উঠছে বড় প্রশ্ন। কারণ, হাইকোর্টের একাধিক রায়ে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া এই ধরনের পদ তৈরি করা যায় না এবং সংখ্যাও সীমিত হতে হবে।

মামলাকারী পক্ষের আইনজীবী দাবি করেছেন, এই পদ তৈরি বেআইনি নিয়োগকে রক্ষা করার চক্রান্ত। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-কে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। পরে বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চও একই মত পোষণ করে।

এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়, যা এখনও বহাল। তবে মঙ্গলবার সেই সুপার নিউমেরারি পদ তৈরি সংক্রান্ত মামলার শুনানিই হতে চলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...