Thursday, June 25, 2026

জঙ্গিপুরের অশান্তি নিয়ে বিজেপির মিথ্যাচারের পাল্টা দিলেন দেবাংশু

Date:

Share post:

ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় মঙ্গলবার থেকে অশান্ত জঙ্গিপুরের বিভিন্ন এলাকা। সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিতে গেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু পুলিশ প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেয়। নতুন করে উত্তেজনা যাতে না ছড়াতে পারে, তার জন্য মঙ্গলবার থেকে ওই এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু এই ঘটনা নিয়ে ফের একবার মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বিজেপি। ফেসবুকে যার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু লিখেছেন, জঙ্গিপুর নিয়ে বিজেপি সম্পূর্ণ মিথ্যাচার করছে। গতকাল যথেষ্ট শক্ত হাতে গোটা বিষয়টা সামাল দিয়েছে পুলিশ। কয়েকঘণ্টার মধ্যেই অবরোধকারীদের সরিয়েছে এবং যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিজেপির কথা অনুযায়ী পুলিশ যদি নরম হত তাহলে কি সিদ্দিকুল্লা ওই কথা বলতেন? যে শুভেন্দু কাল পুলিশের গাড়ি জ্বলা নিয়ে জ্ঞান দিচ্ছিলেন, তাদের দল নবান্ন অভিযানের সময় কী করে? পুলিশকে আক্রমণ করে না? গাড়ি জ্বালায়না? তখন কি ধর্মের উল্লেখ হয়? না জাতের উল্লেখ হয়? প্রত্যেকটা বিষয়কে ধর্মের চশমা দিয়ে দেখার এসব বদমায়েশি মানুষ ধরে ফেলছেন।

আরও পড়ুন – দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ! এবার গাড়িচালকদের প্রশিক্ষণ কেন্দ্র খুলছে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...