Saturday, June 13, 2026

চ্যাম্পিয়ন হবে মোহনবাগান, সাফ বার্তা সত্যজিৎ চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল আইএসএলের(ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের ফাইনাল ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান। ফাইনালের মঞ্চে নিজেদের সমর্থকদের সামনে এবং নিজেদের মাঠে খেলতে নামাটা মোহনবাগানের ফুটবলারদের আত্মবিশ্বাসী আগে থেকেই অনেকটা বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সবুজ-মেরুনের ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়(Satyajit Chatterjee)। তাঁর মতে ঘরের সমর্থকদের সামনে খেলতে পারাটা দলকে অনেকটাই সাহায্য করবে।

সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘরের মাঠে ফাইনাল খেলতে পারাটা সবসময়ই একটা অ্যাডভান্টেজ। আবারও খানিকটা চাপও থাকবে। তবে এটাকে অ্যাডভান্টেজ হিসাবেই নিতে হবে। মোহনবাগানের এত সমর্থক, তাদের ভালবাসা রয়েছে। আমার মনে হচ্ছে মোহনবাগানই অনেকটাই এগিয়ে রয়েছে”।

শনিবারের যুবভারতী(Yuvabharati Stadium) কানায় ভর্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে ইতিমধ্যে নাকি প্রথম পর্বের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। মাঠে নামার জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে মোহনবাগান(MBSG) কোচ হোসে মোলিনারও(Jose Molina)। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছেন সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলার। কিন্তু প্রাক্তন তারকা সত্যজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সুনীল ছেত্রীকে(Sunil Chetri) খুব একটা পাত্তা দিতে নারাজ। তাঁর মতে সুনীলকে নিয়ে মোহনবাগানের কোনও সমস্যাই নাকি থাকবে না। মোহনবাগানই চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার, বলছেন সত্যজিৎ।

তিনি বলছেন, “সুনীল প্রতিপক্ষ শিবিরে রয়েছেন ঠিকই,কিন্তু সেটা বড়সড় কোনও প্রভাব ফেলবে না। আমার মনে হচ্ছে এবার মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। মোহনবাগানই চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবীদার”।

সেমিফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান। কিন্তু সেই ম্যাচে বহু সুযোগ নষ্ট করেছিল মোহনহবাগান। সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে। হোসে মোলিনা অবশ্য এসব ভাবতে একেবারেই নারাজ ছিলেন। সুযোগ নষ্ট করাটাকে তিনি কোনওরকম সমস্যা মানতেই চাননি। সেই একই সুরে এবার কথা বলতে শোনা গেল সত্যজিৎ চট্টোপাধ্যায়কেও।

তিনি জানিয়েছেন, “সুযোগ নষ্ট অবশ্যই হচ্ছে। কিন্তু সেখানে একটা ইতিবাচক দিকও রয়েছে। যে ভাল খেলে সুযোগ তো চারাই অনেক বেশি তৈরি করে। গত ম্যাচে সুযোগ নষ্ট হয়েছে জামশেদপুর অতিরক্ষণাত্মক ছক সাজিয়েছিল বলে। এটা কোনওরকম সমস্যাই নয়। আমার মনে হয় এই ম্যাচে মোহনহাগান চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে”।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...