Wednesday, June 3, 2026

লিগ শিল্ড জয়ই মোটিভেশন জোগাচ্ছে, ফাইনালের আগে আত্মবিশ্বাসী মোলিনা

Date:

Share post:

শুক্রবার রাত পোহালেই আইএসএল ফাইনাল(Isl Final)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষ মুহূর্তের ছক কষতে ব্যস্ত দুই শিবিরের কোচই। তবে হোসে মোলিনা যে কার্যত প্রস্তুত তা এদিন তাঁর শরীরি ভাষাতেই ছিল স্পষ্ট। অতীত কথা মনে রাখতে নারাজ তিনি। কোনওরকম চাপ নেই। লিগ শিল্ড জেতাটাই এই ফাইনালে নামার আগে প্রধান মোটিভেশন এখন হোসে মোহনবাগান কোচ হোসে মোলিনার(Jose Molina) কাছে।

শুক্রবার সকাল থেকেই যুবভারতীত সাজো সাজো রব। আইএসএল ট্রফি নিয়ে ফটোসেশনে দুই দলের কোচ থেকে অধিনায়ক। তবে এটুটু ছোঁয়াতে কি মন ভরে। এই ট্রফিটা হাতে তোলাটাই তো এখন প্রধান লক্ষ্য হোসে মোলিনা(Jose Molina) থেকে শুভাশিস বোসদের(Subhashis Bose)। দলের আক্রম থেকে রক্ষণ এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে আপুইয়া যেমন খেলেছেন, সেটা যে গোটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই বাহুল্য।

গতবার শিল্ড জিতলেও আইএসএল ফাইনাল হারতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টকে(MBSG)। এবার আর কোনওরকম ভুল করতে চাননা হোসে মোলিনা। সেভাবেই প্রস্তুত হচ্ছে জেমি ম্যাকলরেন(Jamie Maclaren), জেসন কামিন্সরা(Jason Cummings)। সেইসঙ্গে রক্ষণে রয়েছেন শুভাশিসের মতো তারকা। এই মরসুমে অসাধারণ ফর্মে রয়েছেন শুভাশিস। সেটাও যে মোলিনার আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বেশ স্পষ্ট। গতবছর কী হয়েছিল তা নিয়ে এখন একেবারেই চিন্তিত নন মোলিনা। এবারে তাদের যা পারফরম্যান্স সেটাই দলের কাছে প্রধান মোটিভেশন।

সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা জানিয়েছেন, “অতীতে কী হয়েছিল তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। দলের জন্য সেরাটাই দিতে চাই। আমি ভালো পারফরম্যান্স করেই লিগ শিল্ড জিতেছিলাম। আইএসএল ট্রফি জেতার জন্য সেটাই আমাদের বাড়তি মোটিভেট করছে। গতবারের কথা ভেবে মোটিভেট হওয়ার কোনও কারণই নেই। আমার দল যথেষ্ট আত্মবিশ্বাসী”।

বেঙ্গালুরু(BFC) শিবিরে রয়েছেন সুনীল ছেত্রী, উইলিয়ামসদের মতো ফুটবলাররা। তাদের আটকাতে যে মোহনবাগানেরও ছক প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত মনবীর সিংকে খেলানোর একটা চেষ্টা চলছে। শোনাযাচ্ছে ইঞ্জেকশন দিয়ে তাঁকে মাঠে নামানোর একটা পরিকল্পনা রয়েছে। আসল বেঙ্গালুরুর বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামতে চাইছেন হোসে মোলিনা।

Related articles

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...