Sunday, March 15, 2026

চেন্নাইকে হারিয়ে স্পিনারদেরই কৃতিত্ব অজিঙ্ক রাহানের

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের(CSK) ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয়। কলকাতা নাইট রাইডার্সের(KKR) স্পিনাররা দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই ম্যাচে। ম্যাচ শেষে তাদেরকেই প্রশংসায় ভরিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স(KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rhane)। একইসঙ্গে নিজেদের প্ল্যানিং নিয়ে খানিকটা মুখ খুললেও, পুরোটা কিন্তু জানাননি। কারণ সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। তার আগে নিজেদের প্ল্যানিংকে গোপনই রাখতে চাইছেন নাঠ শিবিরের অধিনায়ক।

সুনীল নারিন(Sunil Narine), বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) থেকে মোঈন আলি(Moeen Ali)। এই তিন স্পিনার মিলেই ছয় উইকেট তুলে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের। কার্যত তাদের জন্যই যে ধোনিদের বিরুদ্ধে এই বিরাট সাফল্য তা বলতে কোনও দ্বিধা নেই কলকাতা নাইট রাইডার্সের(kkr) অধিনায়ক। সেইসঙ্গে এখানে খেলার অভিজ্ঞতা তো তাদের সাহায্য করেইছিল। বিশেষ করে ব্রাভো, মোঈনদের থেকে নানান টিপস পাওয়া গিয়েছিল এই পিচ থেকে।

ম্যাচ জয়ের পর রাহানে(Ajinkya Rahane) জানিয়েছেন, “আমাদের পরিকল্পনা তৈরি ছিল। এখানে শেষ দুটো বছর আমি খেলেছি। আমারই মতো মোঈনও। ডোয়েন ব্রাভোও এখানকার কন্ডিশন নিয়ে বেশ ওয়াকিবহাল। উইকেট খানিকটা স্লো ছিল। বল মাঝেমধ্যেই ব্যাটে আসছিল না। তবে সমস্ত কৃতিত্বই স্পিনারদের। পরিকল্পনাটাও এদিন ভাল কাজ করেছে”।

টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ধোনি থেকে বাকি ক্রিকেটাররা, তাদের সকলের জন্যই পরিকল্পনা প্রস্তুত রেখেছিলেন তারা। কিন্তু কী পরিকল্পনা ছিল তা নিয়ে খানিকটা গোপনীয়তাই বজায় রাখতে চান এই অজিঙ্ক রাহানে। কারণ সামনে আরও ম্যাচ রয়েছে। নাইট রাইডার্স এবার স্পিন নির্ভর ক্রিকেট খেলছে। সেখানেই স্পিনারদের নিয়ে পরিকল্পনা এখনই বলে দিলে, ভবিষ্যতে সমস্যা হতেই পারে। চেন্নাইকে হারিয়ে এখন অনেকটাই স্বস্তি নাইট(KKR) শিবিরে। পরবর্তী ম্যাচে জিতে শহরে ফিরতে পারে কিনা তারা সেটাই দেখার।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...