Sunday, April 5, 2026

তামিলনাড়ুতে ঐতিহাসিক আইন পাস: রাষ্ট্রপতি-রাজ্যপালের স্বাক্ষর ছাড়া, সুপ্রিম কোর্টে গণ্য হিসাবে

Date:

Share post:

দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতির (President of India) স্বাক্ষর ছাড়া পাস হল দশটি আইন। তামিলনাড়ু (Tamilnadu) সরকারের যে দশটি বিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় ছিল, তা সুপ্রিম কোর্টে (Supreme Court) গণ্য হওয়ায় আইন হিসাবে স্বীকৃতি পেল। দেশে প্রথমবার শীর্ষ আদালতের স্বীকৃতি পেয়ে কোনও রাজ্যের আইন পাস হওয়ার নজির তৈরি হল।

তামিলনাড়ুর ১০টি বিল রাজ্যপালের অনুমোদনের জন্য মাসের পর মাস অপেক্ষা করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিএমকে (DMK)। সেই মামলায় রাজ্যপালকে বিল (Bill) পাসে নির্দিষ্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যে কোনও বিল আইন হওয়ার পথে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নেওয়ারও সময়সীমা বেধে দেয় শীর্ষ আদালত। দেশে প্রথমবার রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়ে রাজ্যের বিলে স্বাক্ষরের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সেখানেই তামিলনাড়ুর (Tamilnadu) আটকে থাকা ১০টি বিলকে (Bill) আইন বলে গণ্য করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই মতো তামিলনাড়ু সরকার নিজেদের গ্যাজেটে ১০টি বিলকে আইন হিসাবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে। ফলে দেশের ইতিহাসে প্রথমবার কোনও আইন এমন পাস হল যাতে রাজ্যপাল বা রাষ্ট্রপতির স্বাক্ষর নেই। এই আইনগুলির মধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন রয়েছে। কিছু ক্ষেত্রে সংশোধনী আইনও রয়েছে।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...