Tuesday, June 23, 2026

ফের কেঁপে উঠল মায়ানমার, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫ !

Date:

Share post:

সপ্তাহ দুয়েক আগের ভূমিকম্পের স্মৃতি মলিন হওয়ার আগেই ফের কেঁপে উঠলো প্রতিবেশী রাষ্ট্র। রবিবার সকালে মায়ানমারে ভূমিকম্প (Earthquake in Myanmar) হয়েছে বলে খবর মিলেছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সে দেশের প্রশাসন।

জানা গেছে রবিবার সকালে মায়ানমারে যে কম্পন অনুভূত হয়েছে তার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে, মান্ডালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়। স্থানীয়রা বলছেন এত তীব্র কম্পন অনুভূত হয়েছে যে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। বেশ কিছু বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ফিরেছে গত ২৮ মার্চের বিধ্বংসী স্মৃতি। হতাহতের কোনও খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ শুরু হয়েছে।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...