Saturday, April 4, 2026

সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে আগুন, নিরাপদেই রয়েছেন ক্রিকেটাররা

Date:

Share post:

বড়সড় দূর্ঘটনা থেকে বাঁচলেন সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটাররা। সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে হঠাৎই আগুন(FIRE) লাগে। ছতলাতেই ক্রিকেটাররা রয়েছেন। দোতলাতে আগুন লাগলেও, সেই আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে সেই হোটেলের বিভিন্ন প্রান্তে। যেখানে ক্রিকেটাররা ছিলেন সেখানেও ছড়ায় আগুন। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ক্রিকেটারদের।

সঠিক সময়েই তাদের সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। একইসঙ্গে আগুনও দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসায় কোনওরকম বড় দূর্ঘটনা হয়নি। তবে এমন ঘটনায় যে ক্রিকেটাররা খানিকটা আতঙ্কে রয়েছে তা বলাই যায়। শোনাযাচ্ছে সকাল ৯টা নাগাদ নাকি দোতলার লবি এলাকাতে আগুন লাগে। খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্পায়েও ছড়ায় আগুন। তবে দমকল কর্মীদের চেষ্টা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে।

শর্ট সার্কিট থেকেই নাকি আগুন লেগেছে বলে অনুমান করা হয়। আগুন লাগার ঘটনা ঘটার সঙ্গেই বেশিরভাগ ক্রিকেটারদের বাসে করে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। নিরাপদেই রয়েছে সকলে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরই ক্রিকেটারদের আবার হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হয়।

আগামী ১৭ এপ্রিল আইপিএলে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। তারা ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে এই ম্যাচে। একটানা চার ম্যাচ হারের পর শেষ ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। মুম্বইও তাদের থেকে খুব একটা এগিয়ে নেই। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...