Tuesday, June 23, 2026

শুভ হোক সবকিছু সকলের তরে: নতুন বাংলা বর্ষের শুরুতে প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আঁধার ঘুঁচিয়ে দাও নতুন ভোরে/ মিষ্টি করে এসো সবার ঘরে/ বৈশাখ মাসে এলো নববর্ষ/ নিয়ে এসো নিয়ে এসো নব হর্ষ

নববর্ষ শুরুর আগের সন্ধ্যায় কালীঘাটে মাকালীর পুজো দিতে গিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নববর্ষের দিনেও স্বরোচিত গানের মাধ্যমে বাংলার মানুষের জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর। বিভেদের চক্রান্তের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির সম্মুখিন বর্তমান বাংলায় যে গান তাই বিশেষ তাৎপর্য পেয়েছে।

বাংলার প্রতি পরবে বাঙালির আবেগের গুরুত্ব অনুসারে নিজের লেখনি পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪৩২-এর নববর্ষের দিনও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান প্রকাশিত হয় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। সেই গানেই নতুন বছরের শুরুতে নতুন আশার কথা বলা হয়। আবার বৈশাখের শুরুতে গরমের প্রভাবকে ভুলিয়ে মিষ্টি করে সকলের ঘরে প্রবেশের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পয়লা বৈশাখের গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই গানেই দেখা যাচ্ছে, সকলের শুভ প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নববর্ষের দিনটির অপেক্ষা যেভাবে আপামর বাঙালি অপেক্ষা করে থাকে, সেই বার্তাও প্রকাশ পেয়েছে এই গানে। তাই যেন বছর শেষে উৎসবের মধ্যে দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ সকলের জীবন থেকে আঁধার সরে যায়। মনে মনে প্রতিদিনের আঁকা ছবি এই নতুন দিনে পূর্ণতা পায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...