Friday, April 3, 2026

ন্যাশানাল হেরাল্ড মামলা: চার্জশিটে সোনিয়া, রাহুলের নাম পেশ ইডির

Date:

Share post:

ন্যাশানাল হেরাল্ডের আর্থিক তছরুপ মামলায় এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। মামলার চার্জশিট (chargesheet) পেশ করা হল মঙ্গলবার। আর সেই চার্জশিটের নাম রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (SOnia Gandhi)। এই প্রথমবার তাঁদের নামে কোন চার্জশিট ফাইল হল।

শনিবারই ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ৬৬১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার বিজ্ঞপ্তি জারি করেছিল ইডি। কংগ্রেসের তরফ থেকে সেই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছিল। এবার কংগ্রেসের বিরুদ্ধে তার থেকেও বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্তিম চার্জশিটে সোনিয়া (Sonai Gandhi) ও রাহুলের (Rahul Gandhi) নাম থাকাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত (political vendetta) বলে দাবি কংগ্রেসের। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সম্পূর্ণ পাগল হয়ে গিয়ে এই ধরনের চার্জশিট দাখিল করেছে।

মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে চার্জশিট ফাইল করে ইডি (ED)। চার্জশিটে সোনিয়া এবং রাহুলের পাশাপাশি নাম রয়েছে ওভারসিজ কংগ্রেসের প্রধান শ্যাম পিত্রোদারও (Sam Pitroda)। নাম রয়েছে সুমন দুবের। এই মামলায় আদালত ইডির কেস ডায়েরি তলব করেছে। মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।

সোনিয়া ও রাহুলের নামে চার্জশিট এমন দিনে পেশ করা হল যেদিন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর  স্বামী রবার্ট ভদ্রকে (Robert Vadra) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। হরিয়ানার রিয়াল এস্টেট সম্পত্তির আর্থিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। তিনিও গোটা জিজ্ঞাসাবাদ ও তদন্ত পর্বকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...