Saturday, April 4, 2026

এগিয়ে আসছে উদ্বোধনের সময়: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার উদ্বোধন হয়েছে কালীঘাটের স্কাইওয়াক (Kalighat skywalk)। নববর্ষের আগের সন্ধ্যায় স্কাইওয়াক উদ্বোধনে খুশি বাংলার মানুষ। সেই স্কাইওয়াক ধরে নববর্ষের দিন কালীঘাটে নামে মানুষের ঢল। এবার পালা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনের। আর এই মন্দিরের উদ্বোধন ঘিরে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জগন্নাথ ধামের উদ্বোধনের আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple)। তার আগে বুধবার বিকেলে নবান্নে প্রস্তুতি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব, সংশ্লিষ্ট দফতরের সচিব এবং জেলা প্রশাসনের কর্তারাও বৈঠকে যোগ দেবেন।

শুধু পর্যটনকেন্দ্র নয়, দিঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার দিনই, অর্থাৎ ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দিঘার (Digha) ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের (ISKCON) হাতে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা বুধবারের বৈঠকে তৈরি হবে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...