Thursday, June 25, 2026

মুষ্টিমেয় ‘মুর্শিদাবাদের বাসিন্দা’ নিয়ে ভবানী ভবনের সামনে নাটক বিজেপির রাজ্য নেতৃত্বের

Date:

Share post:

অশান্তি বাধিয়ে নাটক! নিজেরাই পীড়িতদের নিয়ে কলকাতার ভবানী ভবনে গিয়ে ধর্না দিচ্ছে রাজ্য বিজেপি। ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তিতে তিনজনের মৃত্যু হয়েছে। বাংলায় ক্ষমতা দখলের জন্যে গেরুয়া শিবিরের এই ষড়যন্ত্র- অভিযোগ শাসকদলের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের জন্য অশান্তি বাঁধানো চেষ্টা চালান সুকান্ত মজুমদার, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। সঙ্গে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করা হাতে গোনা- চার-পাঁচজন।

ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Protest) শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘরছড়া বেশ কিছু মানুষ-অভিযোগ বিজেপির। মুর্শিদাবাদের ঘরছাড়া বলে পরিচয় দিয়ে এদিন ভবানী ভবনে গুটিকতক মানুষকে নিয়ে আসেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তাঁদের দাবি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলার দাবি জানিয়ে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে বসে বলেন সুকান্ত মজুমদাব, তাপস রায়রা।

সুকান্তর অভিযোগ, মুর্শিদাবাদে এলাকা পরিদর্শনে গিয়েও ঘরছাড়া বা আক্রান্তদের পরিবারের সঙ্গে বলেননি রাজীব কুমার। সেই কারণে ঘরছাড়াদের নিয়েই ভবানী ভবন এসেছেন বলে জানান বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, আক্রান্তদের সঙ্গে কথা বলতে হবে ডিজিকে।

কিন্তু কথা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে সচেতন। তিনি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় দেওযার কথাও ঘোষণা করেছেন। সেখানে এই নাটকের অর্থ কী-প্রশ্ন রাজনৈতিক মহলের।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...