Saturday, June 27, 2026

আজ নেতাজি ইন্ডোরে ইমাম-মুয়াজ্জিনদের সভায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ওয়াকফ (WAQF Bill) সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কলকাতার প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এরপর আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে কী বার্তা দেন মমতা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের (All India Imam Association) সভাপতি মহম্মদ বাকিবিল্লা গত সপ্তাহে জানিয়েছিলেন, যে তাঁরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন। ‘বাংলার দিদি’ তাঁদের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আশাবাদী ইমাম-মুয়াজ্জিনরা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন ধর্ম যার যার কিন্তু কোনভাবেই উস্কানি বা প্ররোচনা দিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না। কেন্দ্র যতই জনবিরোধী সিদ্ধান্ত নিক না কেন, বাংলায় বাংলার মানুষ যে শান্তিতে এবং নিরাপদে থাকবেন সেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা স্পষ্ট ভাবে জানা যাবে। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মমতা কোনদিনই ধর্মের মধ্যে ভেদাভেদ করেননি তাই আজ তাঁর দিক নির্দেশের দিকে তাকিয়ে রাজ্যবাসী।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...