Thursday, June 25, 2026

পরিবারের অমতে বিয়েতে পুলিশ নিরাপত্তা দেবে কেন, এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণে চাঞ্চল্য

Date:

Share post:

বাবা-মার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার পর থেকে আতঙ্কে ভুগছেন দম্পতি। নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্রেয়া কেশরওয়ানি (Shreya Kesarwani) ও তাঁর স্বামী। কিন্তু দম্পতির আবেদনে সাড়া দিল না এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) । বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের (Saurav Shreevastav) পর্যবেক্ষণ এই ধরনের আবেদনের কোনও ভিত্তি নেই। তিনি মামলাকারীর কাছে জানতে চান, পরিবারের অমতে বিয়ের কারণে তাঁদের নিজেদের মধ্যে যদি কোনও সমস্যা হয় সেই দায়িত্ব পুলিশের নয়। তাহলে ব্যক্তিগত সিদ্ধান্তের জেরে পুলিশি নিরাপত্তা চাওয়ার প্রশ্ন উঠছে কোথা থেকে।

মামলাকারীদের তরফে পিটিশনে উল্লেখ করা হয়, পরিবারের অমতে বিয়ে করার জন্য তাঁদের উপর আক্রমণ হতে পারে এই আশঙ্কায় তাঁরা একদিকে যেমন নিরাপত্তার অভাব বোধ করছেন, অন্যদিকে তাঁদের পরিবার যাতে বিবাহিত দম্পতির জীবনে কোন হস্তক্ষেপ না করে সেই দিকটিও বিচার করুক আদালত। বৃহস্পতিবার এলাহাবাদ কোর্টে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাইয়ের পর বিচারপতি বলেন, “মামলাকারীদের পরিবারের কারণে তাঁদের কোনওরকম ক্ষতি হতে পারে এমন কোনও প্রমাণ মেলেনি। আদালত অবশ্যই উপযুক্ত মামলায় নিরাপত্তা দিতে পারে তবে মামলাকারীদেরও নিজেদের পরিবার ও সমাজের মুখোমুখি হওয়ার সাহস জোগাতে হবে।” এরপরই দম্পতির মামলা খারিজ করে দেয় এলাহাবাদ কোর্ট (Allahabad High Court)। স্বাভাবিকভাবেই এই রায়ের জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...