Saturday, April 4, 2026

বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে! বোমা ফাটল কুণালের টুইটে

Date:

Share post:

এইবার কি তাহলে আইবুড়ো নাম ঘুচলো বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)? এমনটাই ইঙ্গিত দিচ্ছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে বোমাটি ফাটান কুণাল। তিনি ইঙ্গিত দেন শুক্রবার রাজ্যের কোনও বর্ষীয়ান বিজেপি অবিবাহিত নেতার রেজিস্ট্রি বিবাহ হচ্ছে। তারপরেই খবর আগুনের ফুলকির মতো খবর ছড়িয়ে পড়ে।

তবে সূত্রের খবর, দিলীপের এই গাঁটছড়া বাঁধায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংঘ পরিবার। কারণ তাদের নিয়ম অনুযায়ী, প্রচারকরা বিয়ে করেন না। এ ক্ষেত্রে দিলীপ ঘোষ বিয়ে করলে সে নিয়ম ভাঙবে। শেষ চেষ্টা হিসেবে দিল্লি থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন জে পি নাড্ডা। তবে নিজের সিদ্ধান্তে অনড় চিরকালের ‘গোঁয়ার’ বলে পরিচিত দিলীপ। নিজের বাড়িতেই তিনি রেজিস্ট্রি বিবাহ করছেন।

ইতিমধ্যেই এসে পৌঁছেছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) মা ও ভাই। তাঁদের উপস্থিতিতেই রিঙ্কু মজুমদার নামে এক মহিলাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিচ্ছেন দিলীপ। কে এই রিঙ্কু? শোনা যাচ্ছে, বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা নেত্রী তিনি। তাঁর সঙ্গেই না কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন চিরকুমার দিলীপ। এই জল্পনা শুরু হয়েছে কুণাল ঘোষের পোস্ট থেকে। যেখানে তিনি লিখছেন,
“সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা। এটি সংবাদ প্রতিদিন-এর কনসাল্টিং এডিটরের পোস্ট হিসেবে দেখবেন।“

এখন শুক্রবারের সন্ধেয় দিলীপের জীবনে বিয়ের ফুল ফুটবে কি না তা জানতে এখন সময়ের অপেক্ষা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...