Thursday, June 25, 2026

হুইলচেয়ারে ভক্ত, সেলফির আবদার মেটালেন ধোনি

Date:

Share post:

এমএস ধোনি(MS Dhoni) মানেই ভক্তদের কাছে একটা আবেগ। আর সেটা তিনি কেন ফের একবার বোঝালেন সিএসকে(CSK) অধিনায়ক। ভক্তের আর্জি মেটাতে নিরাপত্তার তোয়াক্কা না করেই ভক্তের আর্জি মেটালেন মহেন্দ্র সিং ধোনি। তুললেন সেলফিও। আগামী রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বইতে খেলতে নামবে এমএস ধোনি। সেই উদ্দেশেই রওনা দেওয়ার পথে ঘটে সেই ঘটনা।

তিনি যখন বিমান বন্দরের ভিতরে প্রবেশ করেন, সেই সময় তাঁকে চারিদিকে ঘিরে ছিল অংসখ্য নিরাপত্তা কর্মীরা। সেই সময়ই ধোনির সঙ্গে সেলফি তোলার আবদার এক সমর্থকে। তিনি হুইলচেয়ারেই ছিলেন। আর সেটা দেখেই নিরাপত্তা ভেঙে সেখানে চলে যান ক্যাপ্টেন কুল। সেই ভক্তের আবদারও মেটান মহেন্দ্র সিং ধোনি। আর সেই ছবিই কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ধোনির এমন ব্যবহারে আপ্লুত নেটিজেনরা। প্রশংসা ঝড়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

গত ম্যাচেই জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। তাও আবার এমএস ধোনির নেতৃত্বে ভর করেই টানা  চার ম্যাচ ব্যর্থতার পর জয়ের সরণীতে ফিরেছে চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আবারও সেই ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

ধোনির হাত ধরেই ফের একবার স্বপ্ন দেখতে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই নয় , গোটা ভারতে ধোনির অগুন্তি ভক্ত। ধোনিও সমর্থকদের বেশিরভাগ আবদারই মেটান। এদিন বিমান বন্দরেও তার অন্যথা হল না।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...