Monday, June 15, 2026

মুর্শিদাবাদের ধুলিয়ানে SIT – ফরেনসিক টিম, অশান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু

Date:

Share post:

শুক্রবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানের (Dhuliyan , Murshidabad) ডাকবাংলো মোড়ে পৌঁছে গেল রাজ্য পুলিশের এসআইটি (SIT) ও ফরেনসিক দল। এই এলাকাতেই প্রথম অগ্নিসংযোগে অশান্তির ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যাওয়া ক্যাফে পরিদর্শন করে দেখছেন তদন্তকারীরা। ট্রাফিক গার্ডে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ।

গত কয়েক দিনের অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদে বিভিন্ন এলাকা। এদিন সকালে ধুলিয়ানে সব দোকানপাট খোলা হয়েছে। বাজার হাটে মানুষজনের চেনা ভিড় দেখা গেছে। নতুন করে আর কোনও উত্তেজনার খবর নেই। গত বুধবার রাতে নবাবের জেলায় অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রথম বৈঠক হয়। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারের (Supratim Sarkar) নেতৃত্বে ওই দলে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং সংশ্লিষ্ট তিন থানা, সুতি, সামশেরগঞ্জ এবং ফারাক্কার ওসিরা রয়েছেন। রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সুপার এবং সিআই পদমর্যাদার কয়েক জন অফিসারও। ইতিমধ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি তৈরির ঘটনায় ধৃত নাবালকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

 

Related articles

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...