Saturday, April 4, 2026

শান্তি প্রতিষ্ঠায় রাজ্যের সঙ্গে কথা: মুর্শিদাবাদের ঘরছাড়াদের বার্তা রাজ্যপালের

Date:

Share post:

পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে সেই সময় উস্কানি দিতে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে মালদহে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যের সঙ্গে কথা বলবেন তিনি জানান। রাজ্যপালের (Governor) সাক্ষাতের সময়ে বিজেপির একদল লোক স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে পরিস্থিতি প্রতিকূল হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেখানে। মালদহ (Maldah) পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজ্যপালকে (Governor) সেখানে না যেতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদে না গেলেও মালদহে গিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মালদহের পারলালপুর হাই স্কুল ঘরছাড়া মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

মালদহে রাজ্যপাল (Governor) জানান, যেভাবে এক গোষ্ঠীর উপর আরেক গোষ্ঠীর হামলা চালিয়েছে তা সভ্য দেশে হয় না। এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত শিশু ও মহিলারা। তাদের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের সঙ্গে কথা বলবেন তিনি। কথা বলবেন কেন্দ্রের সঙ্গেও।

তবে রাজ্যপালের এই সফরে বিজেপির কি অবস্থান নেওয়া উচিত ধন্দে রাজ্যের বিজেপি নেতারা। মালদহ স্কুলের রাজ্যপাল থাকাকালীনই একদল বিজেপি সমর্থক স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...