Monday, April 6, 2026

দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া! 

Date:

Share post:

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড়ের সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দুর্যোগ চলবে।

আগামী সপ্তাহ থেকে ঝড়বৃষ্টি কমে গিয়ে রোদের তেজ বাড়বে। বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৮ ডিগ্রির ঘরে। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে। বিকেলের পর মহানগরীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং- সহ ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস জারি রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...