Sunday, April 5, 2026

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৃজিত, আইসিইউ-তে ভর্তি পরিচালক 

Date:

Share post:

শ্বাসকষ্টজনিত সমস্যা, বুকে ব্যথা নিয়ে আচমকাই হাসপাতালে ভর্তি হলেন ‘কিলবিল সোসাইটি’র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। শুক্রবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ‘জাতিস্মর’ পরিচালক এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায়- কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘কিলবিল সোসাইটি’র প্রমোশন, রিলিজ, হল ভিজিট নিয়ে গত কয়েক দিন ধরে বেশ ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সদ্যই লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে তাঁর পরিচালিত ‘অতি উত্তম’ (Oti Uttam)। ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেছেন তিনি। এর মাঝে পরিচালকের অসুস্থতার খবরে উদ্বেগ অনুরাগীদের। শনিবার সকালে সৃজিতের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। রিপোর্ট আসার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...