Monday, April 6, 2026

যোগ্য বঞ্চিত শিক্ষকরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী বেতন পাবেন: এসএসসি

Date:

Share post:

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে এসএসসি যে আইনি পথেই হাঁটবে তা আগেই জানানো হয়েছিল। সেই মতোই সোমবার দিনভর আইনি পরামর্শ নেয় এসএসসি (SSC) ও শিক্ষা দফতর। দীর্ঘ বৈঠকের পর এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২০১৬ সালের শিক্ষকদের নিয়োগের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) পরামর্শ মেনেই চলা হবে।

পাশাপাশি এও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, যাঁরা কাজ করেছেন (শিক্ষকতা), তাঁরা নিয়ম অনুযায়ী বেতন পাবেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, সুপ্রিম নির্দেশ অনুযায়ী এসএসসি এবং শিক্ষা দফতর চলবে। যাঁরা যোগ্য (untainted) বঞ্চিত শিক্ষক, সুপ্রিম কোর্টের (Supreme Court) গাইড লাইন মেনেই তারা বেতন পাবেন। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এদিন বৈঠকও করেন শিক্ষক প্রতনিধিরা। দফতর সূত্রে অভিযোগ করা হয়, শিক্ষকরা চেয়ারম্যানের খাবার ও ওষুধ বলপূর্বক আটকে দেন। এছাড়াও মহিলা কর্মচারীদের হেনস্থা করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...