Saturday, April 4, 2026

নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মেয়াদ বাড়ালো হাইকোর্ট

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujoy Krishna Bhadra) শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাঁর অন্তর্বর্তী জামিলের মেয়াদ দুমাস বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ (Subhra Ghosh) সুজয়কৃষ্ণের শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়েছেন। অভিযুক্তের গতিবিধির উপর কেন্দ্রীয় এজেন্সি নজর বহাল থাকবে। কোনভাবেই চিকিৎসার প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে পারবেন না তিনি। তাঁর দুটি মোবাইল নম্বর জমা রয়েছে তদন্তকারীদের কাছে।২০২৩ সালে নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে সিবিআই (CBI) গ্রেফতার করে। অন্তর্বর্তী জামিনের পর থেকে বেহালার বাড়িতেই রয়েছেন সুজয়কৃষ্ণ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...