Saturday, June 6, 2026

পহেলগামে হামলায় মোদি সরকারকে তুলোধনা অভিষেকের, বিজেপির অপপ্রচারকে নিশানা

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পহেলগামে এখনও পর্যন্ত ২৬জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কলকাতার (Kolkata)এক বাসিন্দা রয়েছেন নিহতদের তালিকায়। এক ইজরায়েলের ও এক ইতালির বাসিন্দা রয়েছেন বলেও সূত্রের খবর। এই ঘটনার পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন,

“জম্মু ও কাশ্মীরে আজকের সন্ত্রাসী হামলা শুধুমাত্র দুর্ভাগ্যজনক এবং ভয়াবহই নয়, বরং এটি ভারত সরকারের জন্য একটি শিক্ষা।
এই সরকারই দাবি করেছিল যে নোট বাতিলের ফলে কালো টাকা এবং সন্ত্রাসবাদে অর্থের যোগান বন্ধ হবে এবং ৩৭০ ধারা বাতিলের ফলে এই অঞ্চলে স্থায়ী শান্তি আসবে। আজকের ঘটনা সেইসব মিথ্যা প্রতিশ্রুতি ও অপপ্রচারকে ভুল প্রমাণের জ্বলন্ত উদাহরণ।
এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই শোকের সময়ে ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন, সেই প্রার্থনা করি। আহত সকলের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি।”

হামলার কয়েক ঘণ্টা পরেই এর দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামে অখ্যাত একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে ৮৫ হাজার বহিরাগত এসে ঘাঁটি গেড়েছে। এর ফলে কাশ্মীরের জনসংখ্যার বিরাট পরিবর্তন এসেছে। ক্রমশ এই হামলা যারা বেআইনিভাবে আস্তানা গেড়েছে তাদের উপর যাবে। কাশ্মীর প্রশাসন দাবি করেছে গত দুবছরে গোটা জম্মু ও কাশ্মীরে অধিবাসী হয়েছেন ৮৪ হাজার বহিরাগত।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...