Friday, June 26, 2026

রাহুল-মুকেশের হাত ধরে জয়ের ধারা অব্যহত দিল্লি ক্যাপিটালসের

Date:

Share post:

প্রাক্তন দলের বিরুদ্ধে তিনি কখনও ব্যর্থ হন না। সেই কথাটা যে একেবারেই সত্যি তা ফের একবার প্রমাণ করলেন কেএল রাহুল(KL Rahul)। লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে দুরন্ত ইনিংসষ। সেইসঙ্গে বল হাতে এদিন মুকেশ কুমার(Mukesh Kumar) ছিলেন বিধ্বংসী ফর্মে। আর তাতেই লখনউ সুপারজায়ান্টসের ঘরের মাঠে দুরন্ত জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ১৩ বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর পটেল(Axar Patel)। সেখানেই এদিন দুরন্ত মেজাজে ছিলেন মুকেশ কুমার। তিনি একাই এদিন ৪ উইকেট তুলে নিয়েছিলেন। রান দিয়েছেন মাত্র ৩৩ রান। মার্শ, ঋষভ পন্থ, আয়ূশ বাদোনীদের সাজঘরে ফিরিয়ে দেন মুকেশ কুমারই। ১৫৯ রানেই থামে লখনউ সুপার জায়ান্টস।

জবাবে ব্যাট করতে নমে খুব একটা অসুবিধা হয়নি দিল্লি ক্যাপিটালসের জয় পেতে। অভিশেক পোড়েলের ৫১ রান এবং তারপর কে রাহুলের(KL Rahul) অপরাজিত ৫৭ রানের ইনিংস। ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...