Wednesday, April 1, 2026

সিপ্যাপ যন্ত্র পেয়ে অভিষেককে কৃতজ্ঞতা অনীকের পরিবারের

Date:

Share post:

সেবাশ্রয় কর্মসূচি শেষ হলেও পরিষেবা প্রদান চলছে এখনও। প্রতিদিন কোথাও না কোথাও কোনও না কোনও ব্লকের পরিষেবা দেওয়ার পাশাপাশি কোথায় কার কী প্রয়োজন সেই খোঁজ রাখছেন এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে এবার ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদের উদ্যোগে মশাট অঞ্চলের একটি গরিব পরিবারের ছোট্ট শিশু অনীক হালদারের চিকিৎসার জন্য সিপ্যাপ মেশিন তুলে দেওয়া হয়। মূলত এই রোগে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। অনীককে সেবাশ্রয় ক্যাম্পে দেখানো হয়েছিল। সেখানেই চিকিৎসকরা এই মেশিনের প্রয়োজনীয়তা লিখে দিয়েছিলেন। মঙ্গলবার অনীকের বাড়িতে যান চিকিৎসক আকবর হোসেন ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ছোট্ট অনীকের পরিবার পরিষেবা পেয়ে আপ্লুত। সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন – পহেলগামে হামলায় মোদি সরকারকে তুলোধনা অভিষেকের, বিজেপির অপপ্রচারকে নিশানা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...