Tuesday, June 23, 2026

ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে না বিসিসিআই-এর

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) ভয়াবহ ঘটনা। জঙ্গীদের নির্বিচারে গুলি চালানোতে নিহত সাধারণ পর্যটকরা। তাতেই ফুঁসছে গোটা দেশবাসী। এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া মনোভাব দেখাল বিসিসিআই(BCCI)। পাকিস্তানের সঙ্গে এখন তো বটেই, আগামী দিনেও আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিল বিসিসিআই। একটি সংস্থায় গিয়ে তেমনটাই জানিয়েছেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই।

২০১২-১৩ সালে শেষবার ভারত এবং পাকিস্তানের(INDIAvsPAKISTAN) মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ভারত শেষবার পাকিস্তানে গিয়েছিল ২০০৮ সালে। এরপর থেকে আর ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল। তারা নিরপেক্ষ ভেন্যুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেছিল।

কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেটারদের তরফ থেকে বারবার দ্বিপাক্ষিক শিরিজ শুরুর করার কথা শোনাযাচ্ছিল। কিন্তু সুদূর ভবিষ্যতেও যে আর সেটা সম্ভব নয়, তা রাজীব শুক্লার(Rajiv Shukla) কথা থেকেই স্পষ্ট।

তিনি একটি সংস্থায় জানিয়েছেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের সমবেদনা জানাই। আমাদের সরকার যা বলবে আমরা সেটাই করব। পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। কারণ অমাদের সরকারের সেটাই নির্দেশ। এমনকী ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে যখন আইসিসির ইভেন্ট আসবে, তখন তো সবটাই আইসিসির নিয়ম অনুযায়ী। তবে আইসিসির সমস্ত ব্যাপারটাই জানে”।

আইসিসি(ICC) প্রতিযোগিতা ছাড়া পাকিস্তানের সঙ্গে সেভাবে আর সাক্ষাত হয় না ভারতের। এবার পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর কার্যত সেই সম্ভাবনা আরও শেষ হয়ে গেল বলাই যায়।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...