Tuesday, June 23, 2026

বিবাহ বন্ধনে লিস্টন কোলাসো, সেশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল

Date:

Share post:

আইএসএল(ISL) শেষ। সুপার কাপে দলের বেশিরভাগ সিনিয়র ফুটবলারদেরই বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সময়ই জীবনের নতুন ইনিংসে চলা শুরু করলেন লিস্টন কোলাসো(Liston Colaco)। বিবাহ বন্দনে আবদ্ধ হলেন মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) অন্যতম সেরা তারকা লিস্টন কোলাসো(Liston Colaco)। সোশ্যাল মিডিয়াতে নিজেই দিলেই সেই খবর। তবে খানিকটা চুপিসারেই সারলেন বিয়েটা। ব্রায়না ডিসুজার(Bryna Dsouza) সঙ্গেই সাতপাকে বাধা পড়লেন মোহনবাগানের এই তারকা ফুটবলার।

সোশ্যাল মিডিয়াতে সেই ছবি আসতেই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। স্ত্রীয়ের সঙ্গে নানান মুহূর্তের ছবি দিয়েছেন লিস্টন কোলাসো(Liston Colaco)। আর সেখানেই তিনি লিখেছেন, “তোমাকে আমার হৃদয়ে রেখেছি”। সেই ছবি দেখার পর থেকেই নেটিজেনরা শুভেচ্ছা তা জানাচ্ছেনই, সেই নানান মন্তব্যও করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Bryna Dsouza Colaco (@bryna_12_)

কারোর মতে তারা অসাধারণ যুগল। আবার কারও মতে তারা নাকি এই বছরের সেরা জুটি। তাদের সম্পর্কের শুরুটা অবশ্য এখনই নয়। সেই ২০১৪ সাল থেকে দুজনের সম্পর্কের শুরুটা। অবশেষ ১০ বছর পর বিয়ের বাধনে বাঁধা পড়লেন লিস্টন এবং ব্রায়ানা। তাদের আগামী জীবনে অনেক অনেক শুভেচ্ছা সকলের।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...