Friday, April 3, 2026

কাশ্মীরে অলআউট অ্যাকশনে ভারত, আরও তিন লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ!

Date:

Share post:

পহেলগামে পর্যটক হামলার (Pahelgam Attack) জবাব দিতে অ্যাকশন মোডে ভারতীয় সেনা (Indian Army)। বুধবার রাত থেকে সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি। একদিকে পাকিস্তানি সেনাকে (Pakistan Army) কড়া জবাব দিচ্ছেন দেশের জওয়ানরা, অন্যদিকে ভূস্বর্গে একের পর এক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতেই লস্কর-ই-তৈবার জঙ্গি আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকারের বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল সেনা। শুক্রবার আরও তিন লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করা হলো। সেনা সূত্রের খবর, তিন জঙ্গি জাকির আহমেদ, এহসান উল শেখ এবং আদিল গুড়ির পুলওয়াম, কুলগাম ও সোপিয়ানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে দুদিনে পাঁচ জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ভারতীয় নিরাপত্তা বাহিনীর। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ (Kashmir police)। এরা নিয়মিত জঙ্গিদের সাহায্য করত বলে অভিযোগ।

সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারত কতটা কড়া মনোভাব দেখাতে পারে এবং কঠোর পদক্ষেপ করতে পারে তার পরিচয় বারবার পেয়েছে পাকিস্তান। তাই এবারে সতর্ক প্রতিবেশী রাষ্ট্র। গোটা দেশ জানতে চায় ২৬ নিরীহ পর্যটক এর মৃত্যুর বদলা কবে? এর মাঝেই ভারতীয় সেনার অলআউট অ্যাকশন। পহেলগামের দুই মূল চক্রের বাড়িতে অভিযান বিশেষ বাহিনীর। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও এলওসিতে (LOC ) গুলির লড়াই চলেছে। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা (Indian Army)।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...