Wednesday, April 8, 2026

সেমিফাইনালে মোহনবাগান, ত্রিমুকুট জয়ের থেকে দুধাপ দূরে সবুজ-মেরুন

Date:

Share post:

আইএসএলের পর সুপার কাপ(Super Cup), মোহনবাহানের(MBSG) বিজয়রথ অব্যহত। সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলাররা নেই। তরুণ ফুটবলারদের নিয়েই কেরালা ব্লাস্টার্সের(KBFC) বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে যারা বেশি সুযোগ পাননি তারাই শুধু ছিলেন সবুজ-মেরুন শিবিরে। তাতেই বাজিমাত সবুজ-মেরুন ব্রিগেডের। কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল মোহনবাগান। মোহনবাগান আর ত্রিমুকুট জয়ের মধ্যে এখন শুধুই দু ধাপের দুরত্ব।

এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই হেরে সুপার কাপ থেকে বিদায় হয়েছিল ইস্টবেঙ্গলের। ধারেভারে মোহনবাগান(MBSG) এগিয়ে থাকলেও,  অত্যন্ত সাবধানী হয়েই মাঠে নেমেছিল মোহনবাগান ব্রিগেড। সেভাবেই ছক সাজিয়েছিলেন বাস্তব রায়। কার্যত প্রতিপক্ষ শিবিরে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয়ার্ধে কেরালা যাও বা একটু লড়াই করেছিল, প্রথমার্ধে তো মোহনবাগানের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি তারা।

শুরু থেকেই আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদরা(Sahal abdul samad) ছিল আক্রমণাত্মক মেজাজে। প্রথমার্ধে এগিয়েও যায় মোহনবাগান। গোলদাতা সাহাল আবদুল সামাদ। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন ব্রিগেডের জয়টা পাকা করে দেয় সুহেল ভাট(Suhail Bhat)। সেইসঙ্গেই প্রথম চারেও নিজেদের জায়গা পাকা করে ফেলে মোহনবাগান সুপারজায়ান্ট।

যদিও কেরালা দ্বিতীয়ার্ধে খানিকটা লড়াই করেছিল। গোলের ব্যাবধান কমাতে পারলেও, ম্যাচে ফিরতে পারেনি তারা। ২-১ গোলে জিতেই সেমিফাইনালে মোহনবাগান(mbsg)। এখন ট্রফি থেকে আর মাত্র দু ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে সবুজমেরুন ব্রিগেড।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...