Tuesday, June 23, 2026

গলা কাটব! ব্রিটেন পাক হাইকমিশন থেকে বিক্ষোভকারীদের ইঙ্গিত সেনা উপদেষ্টার

Date:

Share post:

উস্কানির রাজনীতি থেকে কোনও দিকেই সরতে পারছে না পাকিস্তান। পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ভারতীয়দের প্রতিবাদে নিজেদের সমব্যথী দাবি করেও গলা কাটার উস্কানি ব্রিটেনের পাক হাই কমিশনের সেনা উপদেষ্টার। হাতে ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমানের (Abhinandan Bartaman) ছবি। সেই ঘটনা যে পাকিস্তানের (Pakistan) ভিতরে কতটা ভয়ের কারণ, তা পাক কূটনীতিদের কার্যকলাপেই স্পষ্ট।

বিশ্বের বিভিন্ন জায়গায় ভারতীয়রা পাকিস্তানের দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখান শনিবার থেকেই। ব্রিটেনে পাক হাই কমিশনার (Pakistan High Commissioner) দফতরে বিক্ষোভ দেখান ভারতীয়রা। প্রাথমিকভাবে দূতাবাসের কর্মীরা বড় হোর্ডিং দেখান যেখানে ভারত অধিকৃত পাকিস্তানে নির্যাতনের বিরোধিতা করা হয়। সেই সঙ্গে নিন্দা করা হয় পহেলগামে জঙ্গি হামলার। কিন্তু বিক্ষোভ দীর্ঘক্ষণ চলাতেই ধৈর্যের বাঁধ ভাঙে পাক কূটনীতিকদের। পাক সেনা উপদেষ্টা তৈমুর রাহাতকে (Taimoor Rahat) দেখা যায় কফির কাপ হাতে বেরিয়ে এসে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনির পাল্টা হুমকি দিতে থাকেন। ভারতকে পাল্টা প্রতিক্রিয়ারও হুমকি দেন। এরপরই ভারতের ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমানের (Abhinandan Vartaman) ছবি হাতে বেরিয়ে আসেন।

পহেলগাম পরবর্তী ভারতের অবস্থানে বেকায়দায় পাকিস্তান। ঝুলি থেকে বিড়াল বেরোনোর মতো জঙ্গি মদত মেনে নিচ্ছে পাকিস্তান। ভারতের মনোভাব আপাতত নরম হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই এখন কেবল হম্বিতম্বিই সার পাক আধিকারিকদের। অভিনন্দন বর্তমানের (Abhinandan Vartaman) ছবি হাতে নিয়ে গলা কাটার ভঙ্গিমা করেন পাক সেনা উপদেষ্টা তৈমুর রাহাত (Taimoor Rahat)। রীতিমত হামলাকারীদের দিকে আঙুল তুলে ইঙ্গিত করার চেষ্টা করেন বিক্ষোভ করলেই গলা কাটা হবে। তবে সেক্ষেত্রে হাতে অভিনন্দন বর্তমানের ছবি কেন তাঁর হাতে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

২০১৯ সালে পাক সেনার হাতে অভিনন্দন বর্তমানের বন্দি হওয়ার ছবি সম্প্রতি পহেলগাম হামলার পরে বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রাজনীতিকদের অনুমান যাতে ভারত পুলওয়ামা (Pulwama attack) পরবর্তী হামলা পাকিস্তানের মাটিতে না চালায়, তা সতর্ক করতে হুমকির রাজনীতির পথে পাকিস্তান। অন্য ক্ষেত্রে রাজনীতিকদের দাবি, যেভাবে ভারতের তরফ থেকে সাঁড়াশি চাপে রাখা হয়েছে পাকিস্তানকে, সেই সঙ্গে গোটা বিশ্ব থেকে পাকিস্তানে জঙ্গি মদতের যে সমালোচনা উঠে এসেছে, তাতে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। অভিনন্দন বর্তমানের ছবি তৈমুর রাহাত যেভাবে হাই কমিশনের ঘর থেকে বের করে আনেন তাতে স্পষ্ট, হাই কমিশনে এখন ভারতের ফ্লাইট লেফটেন্যান্টের ছবিও রাখা থাকে, যা পাকিস্তানের ভয়ের ছবিটাই স্পষ্ট করে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...