Tuesday, June 23, 2026

লক্ষ লক্ষ ভক্ত সমাগমে ভ্যাটিকানে শুরু পোপ ফ্রান্সিসের সমাধি পর্ব 

Date:

Share post:

আজ পূর্ণ মর্যাদায় পোপ ফ্রান্সিসের (Pope Francis) সমাধি অনুষ্ঠান। শুক্রবার রাত থেকেই কাতারে কাতারে খ্রিস্ট ধর্মপ্রাণ মানুষ সেন্ট পিটার্স বাসিলিকার সামনে উপস্থিত হয়েছেন। ভারতীয় সময় শনিবার দুপুর দেড়টা নাগাদ সমাধিস্থ করা হবে পোপকে। সেন্ট পিটার্স বাসিলিকার প্রাসাদোপম সিঁড়ির ধাপে প্রয়াত পোপ ফ্রান্সিসের জন্য শেষ প্রার্থনা করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সমাধি অনুষ্ঠানের প্রথম পর্ব। লক্ষাধিক ভক্ত সমাগমে জনরুদ্ধ ভ্যাটিকান (Vatican City)।

৫০ জনের বেশি বিশ্বনেতা এবং ১১ জন যুবরাজ পোপের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার জোশুয়া ডি সুজা।

শেষকৃত্যে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি, ইংল্যান্ডের যুবরাজ উইলিয়াম, আর্জেন্তিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফিলিপিন্সের ফার্দিনান্দ মার্কো জুনিয়ররা। সেন্ট পিটার্স স্কোয়ারে প্রায় আড়াই লাখ মানুষের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে ভ্যাটিকান সিটির তরফে জানানো হয়েছে। শোকযাত্রার মিছিলে প্রায় ১০ লক্ষ অনুগামী হাঁটবেন বলে অনুমান করা হচ্ছে। বাসিলিকা দি সান্তা ম্যাগিওরে শনিবার দুপুরেই পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হবে।

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...