Tuesday, June 23, 2026

আইপিএলের মাঝেই ছুটি কাটাতে মালদ্বীপে হায়দরাবাদ ক্রিকেটাররা

Date:

Share post:

হাওয়া বদল করতে এবার মালদ্বীপে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) গোটা দল। আপাতত প্রায় এক সপ্তাহের ছুটি। সেই সময়ই প্যাট কামিন্সের(Pat Cummins) নেতৃত্বে গোটা হায়দরাবাদ দল এবার মালদ্বীপে(Maldives)। এই মুহূর্তে আইপিএলের লিগ টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। দশ দলের লিগে তাদের স্থান এখন আট নম্বরে। ক্রিকেটারদের চাপ কাটাতেই এবার নয়া উদ্যোগ সানরাইজার্স হায়দরাবাদ(SRH) ম্যানেজমেন্টের। সেখানকার পরিবেশে ছুটি কাটালে ক্রিকেটারদের মানসিক চাপ অনেকটাই কমবে বলেও মনে করছেন অনেকে।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে তিনটি ম্যাচই জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বড় জয় তুলে নিয়েছিল সানরাইজার্স ব্রিগেড। জয়ের সরণীতে ফিরেছে দল। সেই ধারাটাই এবার ধরে রাখতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। আগামী ২ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই যাতে ক্রিকেটাররা সম্পূর্ণ ফুরফুরে মেজাজে নামতে পারেন সেই কারণেই হয়ত এমন একটা সিদ্ধান্ত।

চলতি মরসুমে ট্রেভিস হেড শুরুটা ভালভাবে করলেও সম্প্রতি সেরকম ফর্ম নেই তাঁর। ঈশান কিষাণ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। যদিও সামনে এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। সেখানেও যে ঈশান কিষাণ এবং ট্রেভিস হেড হায়দরাবাদের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত সকলেই কারা ছুটির মেজাজে। শুধু ক্রিকেটাররা নন, ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন সাপোর্ট স্টাফরাও।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...