Monday, April 6, 2026

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস অভিষেকের

Date:

Share post:

বড়বাজারে অগ্নিকাণ্ডের (Kolkata Fire incident) ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবার পোস্ট করলেন অভিষেক। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লেখেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতা কামনা করি। সরকারও বিভিন্ন সংস্থার তরফে ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্যে চেষ্টা করা হচ্ছে আমরা পাশে আছি।”

মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়া বাজারের ফলপট্টির একটি হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন। জানা যায় হোটেলের ৪২ টি ঘরে ৮৮ জন বোর্ডার ছিলেন। ধোঁয়ার জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। যার মধ্যে দুই নাবালক এবং মহিলা রয়েছেন। প্রায় আট ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। আতঙ্কে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় একজনের। মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের ভয়াবহতা বলে প্রাথমিক অনুমান। বুধবার সকালে দিঘা থেকে দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানান, হোটেলে কিছু বেআইনি কাজকর্ম হচ্ছিল বলে খবর মিলেছে, তদন্ত চলছে। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...